
Dakat Halum Chitpotang & Jonmodin Bivrat
About This Event
# ডাকাত হালুম চিৎপটাং ব্যাপ্তি: ৩০ মিনিট নির্দেশনা: হুমায়ুন আযম রেওয়াজ প্রযোজনা: শিশুবিভাগ, বটতলা নাটক কাহিনী: জার্মান সাহিত্যিক ওটফিল্ড প্রুশলারের বিখ্যাত গল্প অবলম্বনে তৈরি নাটকে, দাদীমার প্রিয় সুরেলা কফি কল ডাকাত হালুম চুরি করে নিয়ে গেলে তা উদ্ধারে অভিযানে নামে দুই দূরন্ত বন্ধু ক্যাসপার্ল ও সেপেল। ডাকাতকে ফাঁদে ফেলার বুদ্ধি এঁকেও তারা হালুমের হাতে বন্দি হয়ে পড়ে এবং সেপেলকে বিক্রি করে দেওয়া হয় এক দুষ্টু জাদুকরের কাছে, অন্যদিকে ক্যাসপার্ল আটকে পড়ে ডাকাতের আস্তানায়। তবে ভয় না পেয়ে ক্যাসপার্ল তার উপস্থিত বুদ্ধি দিয়ে ডাকাতকে কাবু করে ফেলে এবং সেপেল জাদুকরের আস্তানায় বন্দি থাকা এক রূপান্তরিত পরীকে উদ্ধার করে জাদুকরকে পরাজিত করে। শেষমেশ ক্যাসপার্ল ও সেপেল তাদের সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে ডাকাত হালুমকে একেবারে চিৎপটাং করে পুলিশের হাতে তুলে দেয় এবং দাদীমার চুরি হওয়া সুরেলা কফি কল উদ্ধার করে সানন্দে বাড়ি ফিরে আসে। # জন্মদিন বিভ্রাট ব্যাপ্তি: ৪০ মিনিট



