Skip to content
BotTala

Search

Search events, venues, or artists…

Mustafa Monwar Children Theatre Festival 2026

Mustafa Monwar Children Theatre Festival 2026

Experimental Theater Hall, Bangladesh Shilpokala Academy

📍 স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি


📅 ২৯ আগস্ট, শনিবার

🕘 সকাল ৯টা–১১টা

🎨 কার্টুন আঁকিবুঁকি কর্মশালা

পরিচালনায়: সৈয়দ রাশাদ ইমাম তন্ময় (কার্টুন পিপল)

🎟️ রেজিস্ট্রেশন ফি: ১০০/-


🕚 সকাল ১১টা

🎟️ এক টিকিটে দুই আয়োজন

🎭 নাটক: ডাকাত হালুম চিৎপটাং

🪆 পাপেট শো: জন্মদিন বিভ্রাট

🎟️ টিকিট মূল্য: ২০০ টাকা


🎭 ডাকাত হালুম চিৎপটাং

ব্যাপ্তি: ৩০ মিনিট

নির্দেশনা: হুমায়ুন আযম রেওয়াজ

পরিবেশনায়: অভিনয়ে হাতেখড়ি, বটতলা

📖 সারসংক্ষেপ

জার্মান সাহিত্যিক ওটফিল্ড প্রুশলারের বিখ্যাত গল্প অবলম্বনে তৈরি এই নাটকে, দাদীমার প্রিয় সুরেলা কফি কল ডাকাত হালুম চুরি করে নিয়ে গেলে তা উদ্ধারে অভিযানে নামে দুই দুরন্ত বন্ধু ক্যাসপার্ল ও সেপেল।

ডাকাতকে ফাঁদে ফেলার বুদ্ধি আঁটলেও তারা হালুমের হাতে বন্দি হয়ে পড়ে। সেপেলকে বিক্রি করে দেওয়া হয় এক দুষ্টু জাদুকরের কাছে, অন্যদিকে ক্যাসপার্ল আটকে পড়ে ডাকাতের আস্তানায়।

তবে ভয় না পেয়ে ক্যাসপার্ল তার উপস্থিত বুদ্ধি দিয়ে ডাকাতকে কাবু করে ফেলে। অন্যদিকে সেপেল জাদুকরের আস্তানায় বন্দি থাকা এক রূপান্তরিত পরীকে উদ্ধার করে এবং জাদুকরকে পরাজিত করে।

শেষমেশ ক্যাসপার্ল ও সেপেল তাদের সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে ডাকাত হালুমকে একেবারে চিৎপটাং করে পুলিশের হাতে তুলে দেয় এবং দাদীমার চুরি হওয়া সুরেলা কফি কল উদ্ধার করে সানন্দে বাড়ি ফিরে আসে।


🪆 জন্মদিন বিভ্রাট

ব্যাপ্তি: ৪০ মিনিট

রচনা: সুতপা সিংহ তমা

নির্দেশনা: শুভঙ্কর দাশ শুভ

পাপেটিয়ার: শুভঙ্কর দাশ শুভ, হাসিনা আখতার নীপা, ফয়সাল মাহমুদ, যারিন আঞ্জুম মৌ, রাফিদুল আউয়াল শুভ্র, জান্নাতুল ফেরদাউসি

পরিবেশনায়: ইনভেন্টর’স পাপেট

📖 সারসংক্ষেপ

‘জন্মদিন বিভ্রাট’ একটি হাস্যরসাত্মক পাপেট প্রযোজনা। মজার ঘটনা, ভুল বোঝাবুঝি ও পাপেট চরিত্রদের দুষ্টুমির মধ্য দিয়ে এখানে স্মরণ করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ও পাপেটশিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে।

গল্পের শুরুতে মৌ, টুবাই, টুবলু ও বুলু মিলে একটি বিশেষ জন্মদিনের আয়োজন করতে গিয়ে নানা মজার বিভ্রাটে জড়িয়ে পড়ে। কে আসলে জন্মদিনের মানুষ—এ নিয়ে তৈরি হয় হাস্যকর পরিস্থিতি।

একপর্যায়ে পাপেট চরিত্রগুলো মুস্তাফা মনোয়ারের জনপ্রিয় অনুষ্ঠান ‘মনের কথা’-র কিছু ঘটনা নিয়ে রোল-প্লে করতে করতে তাঁর জীবন, শিল্পকর্ম ও অবদানের নানা দিক তুলে ধরে।

হাসি-ঠাট্টার আড়ালে ‘জন্মদিন বিভ্রাট’ হয়ে ওঠে একজন মহান শিল্পীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতির নিবেদন। তাঁর শিল্প, সৃজনশীলতা ও পাপেটের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই প্রযোজনার মূল উদ্দেশ্য।


🕘 সারাবেলা

🏺 মাটির পাঠশালা

পরিচালনায়: খোকন কারিগর

🎟️ রেজিস্ট্রেশন ফি: ১০০/-


🕓 বিকাল ৪টা–৫টা ৩০ মিনিট

🪆 পুতুল বানানো, পাপেট শো, গান আর ফান

পরিচালনায়: কাকতাড়ুয়া পাপেট থিয়েটার ও বটতলা

🎟️ রেজিস্ট্রেশন ফি: ১০০/-


🕕 সন্ধ্যা ৬টা

🎟️ নাটক: আনারসের ঢাকা সফর

🎵 ইনক্লুসিভ মিউজিক শো: ধরণীর গান

🎟️ টিকিট মূল্য: ৫০০ / ৩০০ / ২০০ টাকা


🍍 আনারসের ঢাকা সফর

ব্যাপ্তি: ৪০ মিনিট

রচনা: আনজীর লিটন

নির্দেশনা: মনামী ইসলাম কনক

পরিবেশনায়: ঢাকা লিটল অপেরা

📖 সারসংক্ষেপ

টাঙ্গাইলের মধুপুরের গহীন বাগানে রসালো আনারসের ঢাকা সফরের রোমাঞ্চকর গল্প নিয়ে শিশুদের জন্য নাটক ‘আনারসের ঢাকা সফর’।

এই নাটকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কীভাবে প্রত্যন্ত অঞ্চলের ফল শহরের ব্যস্ত জীবনে আসে এবং তাদের বিক্রির মাধ্যমে কৃষক ফুলগাজির স্বপ্নের প্রেরণা ও ভবিষ্যতের বাঁধ নির্মাণের গল্প।

নাটকের গল্পে পরিবেশবান্ধব ও পরিবেশসম্প্রীতিপূর্ণ চাষাবাদের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। রাসায়নিক সার বা বিষমুক্ত আনারসের চাষের সংগ্রামের বর্ণনা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে।

গোপালের নির্জন বাগানে শেয়াল, কোকিল, কাক, ইঁদুর ও বিড়ালের খুনসুঁটি আর দুষ্টুমির পাশাপাশি মানুষের কল্যাণে আনারসের আত্মত্যাগের গল্প দর্শকদের আবেগে ভরিয়ে তোলে।

গল্পের ধারায় দেখা যায়, ঢাকার কারওয়ান বাজারে পৌঁছানোর পর শহরের ব্যস্ততা ও বৈচিত্র্যময় পরিবেশে আনারসের জীবনের নতুন চেহারা ফুটে ওঠে। বিক্রির পরিবেশে উঠে আসে কৃষকের পরিশ্রম, আশা ও শ্রমের জীবন্ত ছবি।

সব আনারস বিক্রি হয়ে গেলে, দুটি আনারস আবারও মধুপুরে ফিরে আসে, যা ফুলগাজির বাগানে নতুন স্বপ্ন ও আশার বার্তা এনে দেয়।


🎵 ধরণীর গান

ইনক্লুসিভ মিউজিক শো

ব্যাপ্তি: ৬০ মিনিট

রচনা: অমিত সিনহা ও কাজী নওশাবা আহমেদ

মূল ভাবনা ও নির্দেশনা: কাজী নওশাবা আহমেদ

পরিবেশনায়: together WE CAN

🌿 Art for Healing and Recovery

together WE CAN-এর ভাষায়, “Art for Healing and Recovery” শুধু একটি স্লোগান নয়—এটি তাঁদের দীর্ঘদিনের শিল্পচর্চার দর্শন।

সেই দীর্ঘ যাত্রারই একটি সুরেলা অধ্যায় ‘ধরণীর গান’। এর লক্ষ্য করুণা তৈরি করা নয়, অনুপ্রেরণার নামে কাউকে আলাদা করে দেখানোও নয়। লক্ষ্য হলো একটি সমান জায়গা তৈরি করা—যেখানে মানুষ তার সীমাবদ্ধতার জন্য নয়, তার সৃষ্টিশীলতার জন্য পরিচিত হবে।

এই যাত্রায় শিল্পীরা যেমন সামনে থেকে তাঁদের কণ্ঠ ও সুর দিয়ে মঞ্চকে প্রাণবন্ত করেন, তেমনি নেপথ্যের স্বেচ্ছাসেবক ও সহযোগীরাও এই অন্তর্ভুক্তিমূলক শিল্পচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

📖 সারসংক্ষেপ

কখনও কখনও মানুষ খুব দূরে চলে যায়— অথচ তার ভেতরে থেকে যায় একটি পথ, একটি গন্ধ, একটি গান, আর কারও অপেক্ষা।

একদিন কিছু পুরোনো চিঠি সেই পথের দরজা খুলে দেয়। শহরের কোলাহলের ভেতর ধীরে ধীরে ফিরে আসে মাটি, নদী, গাছ, শৈশব আর হারিয়ে যাওয়া কিছু সুর।

‘ধরণীর গান’—সেই সুরের ভেতর দিয়ে হাঁটা এক যাত্রা। কিছু গান, কিছু স্মৃতি, আর নিজের কাছে ফিরে আসার আহ্বান।

ধরণীর গান— একটি ব্যান্ডের চেয়েও বেশি।

এটি একসঙ্গে গান গাওয়ার সাহস।

একসঙ্গে থাকার শিল্প।

এবং মানুষকে মানুষ হিসেবে দেখার এক ছোট্ট, কিন্তু জরুরি প্রচেষ্টা।

“Healing is Our Offering to This World”

together WE CAN

🎬 প্রযোজনা দল

আর্ট ডিরেকশন ও পাপেট মেকিং: চয়ন কুমার

অভিনয়ে: নওশাবা ও অমিত

সাইন ল্যাংগুয়েজ ইনস্ট্রাক্টর: বিথি

সঙ্গীত আয়োজন: গোপি দেবনাথ

কোরিওগ্রাফি: তন্ময়

সঙ্গীত ও নৃত্যের গ্রুমিং সেশন পরিচালনায়: শান্তনু, এজাজ, ফারহান ও তন্ময়

🎼 বাদ্যযন্ত্র

গিটার: গোপি দেবনাথ

হারমোনিয়াম ও সন্তুর: শান্তনু

সেতার: দুর্লভ

তবলা: রাজু

কীবোর্ড: ফারহান, ইয়ামিম

বাঁশি: শুভ

কাহন: নক্ষত্র

🎤 ভোকাল

প্রকৃতি, মারজিয়া, আনন্দিতা, অথৈ, শুদ্ধাভা, অরুনাভ, নক্ষত্র, নীল, এজাজ, গোপি দেবনাথ, শুভ, সুমন, আবির

খঞ্জনা ম্যাপেট: নাহার

💃 কোরিওগ্রাফি টিম

অনিরুদ্ধ, প্রীতি, আরিশা, দীপান্বিতা, কঙ্কাবতী, অরণ্য, অনুরাধা, ইভা, সানা, বৃষ্টি, সাহিবা, তীর্থ, ত্রিদিব

💡 আলো, শব্দ ও নেপথ্য

লাইট ডিজাইন: অম্লান, বজলু

সাউন্ড: হোসেন

ব্যাকস্টেজ:

অনিক, রিফাত, নাফি, আপন, শারিব, শুভ, ফাহিম, রাফি, অর্ণব


📅 ৩০ আগস্ট, রবিবার

🕔 বিকাল ৫টা–৬টা

✨ গপ্পো-সপ্পো

পরিচালনায়: সামিউন জাহান দোলা

🌟 সবার জন্য উন্মুক্ত


🎟️ এক টিকিটে তিন আয়োজন

🕡 সন্ধ্যা ৬:৩০টা

🎭 নাটক: বন্যথেরিয়াম

🎭 নাটক: ডাকাত হালুম চিৎপটাং

🪆 পাপেট শো: সবুজ দেশের বিপদ

🎟️ টিকিট মূল্য: ৫০০ / ৩০০ / ২০০ টাকা

পরিবেশনায়: বটতলা, শিশু বিভাগ ও ইউনিভার্সেল পাপেট


🌿 বন্যথেরিয়াম

ব্যাপ্তি: ৬০ মিনিট

গল্প: সুকুমার রায়

নাট্যরূপ ও নির্দেশক: ইভান রিয়াজ

প্রযোজনা: বটতলা

📖 সারসংক্ষেপ

প্রাণীবিজ্ঞান সংস্থা ‘ওয়াইল্ড ভিশন’-এর মূল দায়িত্ব বন আর বন্যপ্রাণী গবেষণা, সংরক্ষণ এবং তা বৃদ্ধিতে কাজ করা হলেও এক অদ্ভুত প্রজাতির ‘ট্যাঁশ গরু’র সন্ধান পাওয়া মাত্র তা ধরে নিয়ে আসা হয় কোম্পানির প্রেসিডেন্ট হারুর নির্দেশে।

এমন অদ্ভুত আর বিরল বন্যপ্রাণীর সন্ধান ওয়াইল্ড ভিশনকে এনে দেয় খ্যাতি। খবর পেয়ে ছুটে আসে বন্যপ্রাণী ব্যবসায়ী মিস হুক্কি; সে আরও ট্যাঁশ গরুর সন্ধান চায়।

এরই মাঝে আরও অদ্ভুত বন্যপ্রাণী আর প্রকৃতির সন্ধান নিয়ে আসে বিখ্যাত গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ার-এর ভাগ্নে চন্দ্রখাই; সে নিজেও একজন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৃতিপ্রেমী।

চন্দ্রখাইয়ের কাছে প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ার-এর অদ্ভুত অভিযানের কাহিনী শুনে হারু আর মিস হুক্কি রোমাঞ্চিত হতে থাকে। নতুন ব্যবসার ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে ভেবে তারা উৎফুল্ল হয়ে ওঠে।

তখন তারা অক্সিজেন, খাদ্যচক্র আর পরবর্তী প্রজন্মের কথা ভুলে স্বপ্ন দেখতে শুরু করে—সবুজ প্রকৃতিকে ধূসর করে মুনাফা লাভের। আর চন্দ্রখাইও গল্পের ছলে পৌঁছাতে থাকে তার চূড়ান্ত উদ্দেশ্যে।

🎬 প্রযোজনা টিম

নেপথ্যে মূল গল্প, গান ও ছড়া: সুকুমার রায় | উপদেষ্টা নির্দেশক: মোহাম্মদ আলী হায়দার | নাট্যরূপ ও নির্দেশনা: ইভান রিয়াজ | গানের সুর: ব্রাত্য আমিন, ইভান রিয়াজ, লোচন পলাশ ও সংগৃহিত | আবহ সঙ্গীত পরিকল্পনা: লোচন পলাশ | কোরিওগ্রাফি: সামিনা লুৎফা নিত্রা | দ্রব্য সামগ্রী পরিকল্পনা: পাভেল রিয়াজ ও ম. সাঈদ | পোশাক পরিকল্পনা: তৌফিক হাসান ভূঁইয়া ও পাভেল রিয়াজ | মঞ্চ ও আলোক পরিকল্পনা: ইমরান খান মুন্না | আলোক প্রক্ষেপণ সহকারী: মীর মোহাম্মদ বাদল | রূপসজ্জা পরিকল্পনা: চন্দ্রাবতী ইভা | রূপসজ্জা: শেউঁতি শীন শাহগুফতা, সানজিদা ইয়াসমিন, সানজানা ফারাহ্, লোচন পলাশ ও চন্দ্রাবতী ইভা | পোস্টার: শাহনেওয়াজ ইফতি | টাইপোগ্রাফি: ইভান রিয়াজ | প্রজেকশন: নাজিফা তাসনিম খানম তিশা | অডিওভিজুয়্যাল নির্দেশনা: কাজী রোকসানা রুমা | গ্রাফিক্স: মাহবুব মাসুম | নেপথ্য-কণ্ঠ: শেউঁতি শীন শাহগুফতা | প্রযোজনা ব্যবস্থাপক: সুমিত তেওয়ারি | ব্যবস্থাপনা সহকারী: আশরাফুল ইসলাম অশ্রু | সার্বিক ব্যবস্থাপনা: বটতলা


🎭 ডাকাত হালুম চিৎপটাং

ব্যাপ্তি: ৩০ মিনিট

নির্দেশনা: হুমায়ুন আযম রেওয়াজ

প্রযোজনা: শিশুবিভাগ, বটতলা

📖 সারসংক্ষেপ

জার্মান সাহিত্যিক ওটফিল্ড প্রুশলারের বিখ্যাত গল্প অবলম্বনে তৈরি নাটকে, দাদীমার প্রিয় সুরেলা কফি কল ডাকাত হালুম চুরি করে নিয়ে গেলে তা উদ্ধারে অভিযানে নামে দুই দুরন্ত বন্ধু ক্যাসপার্ল ও সেপেল।

ডাকাতকে ফাঁদে ফেলার বুদ্ধি আঁটলেও তারা হালুমের হাতে বন্দি হয়ে পড়ে। সেপেলকে বিক্রি করে দেওয়া হয় এক দুষ্টু জাদুকরের কাছে, অন্যদিকে ক্যাসপার্ল আটকে পড়ে ডাকাতের আস্তানায়।

তবে ভয় না পেয়ে ক্যাসপার্ল তার উপস্থিত বুদ্ধি দিয়ে ডাকাতকে কাবু করে ফেলে এবং সেপেল জাদুকরের আস্তানায় বন্দি থাকা এক রূপান্তরিত পরীকে উদ্ধার করে জাদুকরকে পরাজিত করে।

শেষমেশ ক্যাসপার্ল ও সেপেল তাদের সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে ডাকাত হালুমকে একেবারে চিৎপটাং করে পুলিশের হাতে তুলে দেয় এবং দাদীমার চুরি হওয়া সুরেলা কফি কল উদ্ধার করে সানন্দে বাড়ি ফিরে আসে।


🌱 সবুজ দেশের বিপদ

ব্যাপ্তি: ১৫ মিনিট

চিত্রনাট্য ও পরিচালনা: মিথুন হাসান

প্রযোজনা: ইউনিভার্সেল পাপেট

📖 সারসংক্ষেপ

দূরের এক গ্রহ N7 থেকে দুষ্টু এলিয়েন শিংগু আর টোকেন নজর রেখেছে সবুজ দেশের দিকে। আজ যে সেখানে বটতলার শিশু নাট্যোৎসব বসেছে, আর হাজির হয়েছে হাসিখুশি অনেক ছেলেমেয়ে—এটাই তাদের সহ্য হচ্ছে না!

গোপনে তারা ছক কষছে এক দুষ্টু পরিকল্পনা, যাতে উৎসবের সব আনন্দ মুহূর্তেই মাটি হয়ে যায়।

এদিকে সাহসী সত্য, হাসিখুশি ডিস্টু আর সতর্ক কেতলি কিছুই জানে না। উৎসবের আনন্দের মাঝেই হঠাৎ হাজির হয় শিংগু—আর সাথে নিয়ে আসে এমন এক বিপদ, যা সামলাতে দরকার হবে তোমাদের সবার সাহায্য!

কী সেই বিপদ, আর কীভাবে সবুজ দেশকে বাঁচাবে সত্য আর তার বন্ধুরা—তা জানতে চলে এসো আজকের শোতে, আর হয়ে ওঠো সবুজ দেশের রক্ষক!


🎟️ সকল আয়োজন একসাথে

💥 মাত্র ১০০০ টাকার প্যাকেজ অফারে!

🎁 প্যাকেজে যা যা ছিল:

  • 🎨 কার্টুন আঁকিবুঁকি কর্মশালা
  • 🏺 মাটির পাঠশালা
  • 🪆 পুতুল বানানো, পাপেট শো, গান আর ফান
  • 📖 গল্প বলার আসর
  • 🎭 পাপেট শো: জন্মদিন বিভ্রাট
  • 🎭 পাপেট শো: সবুজ দেশের বিপদ
  • 🎭 নাটক: ডাকাত হালুম চিৎপটাং
  • 🎭 নাটক: আনারসের ঢাকা সফর
  • 🎵 ইনক্লুসিভ মিউজিক শো: ধরণীর গান
  • 🌿 নাটক: বন্যথেরিয়াম