
Members
ইভান রিয়াজ বটতলার পরিচালক, প্রশাসন এর দায়িত্ব পালন করছেন। মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা হিসেবে বেছে নিয়েছেন সৃজনশীল মাধ্যম। মঞ্চ, টিভি, চলচ্চিত্র, তথ্যচিত্র ও বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি লেখেন এবং নির্দেশনা দেন। তার রচনা ও নির্দেশনায় পানিনামা এবং বন্যথেরিয়াম দর্শকনন্দিত হয়েছে। তিনি বেশিরভাগ কাজ করেছেন শিশুদের নিয়ে। অন্যায়-অবিচারের পৃথিবতে লোভ আর অনায্যতার বিরুদ্ধে, প্রাণ-প্রকৃতির পক্ষে কলম ধরতে চান ইভান রিয়াজ। থিয়েটারে কাজের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন এথিক তারুণ্য সম্মাননা ২০২২।