
Members
হুমায়ূন আজম রেওয়াজ বটতলার পরিচালক, যোগাযোগ এর দায়িত্ব পালন করছেন। জন্ম ও বেড়ে ওঠা সন্দ্বীপে। শৈশবে মায়ের কাছেই সংগীতে হাতেখড়ি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানে যুক্ততার সুবাদে থিয়েটার, সংগীত ও লেখালেখি চর্চায় যুক্ত আছেন ছাত্রজীবন থেকেই। থিয়েটা্র, সংগীত তথা লোকায়ত সংস্কৃতির বিবিধ উপাদানের রাজনৈতিক পাঠের প্রতি আগ্রহ সমধিক। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর এবং ইউল্যাব হতে লিটারেচার এন্ড কালচারাল স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর। কর্মসূত্রে জাতীয় পর্যায়ের একটি শীর্ষ উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত।