
Members
ইমরান খান বটতলার পরিচালক, নান্দনিক এর দায়িত্ব পালন করছেন। খুলনার জল, কাদা, মাটি ও মানুষ দেখে তিনি বড় হয়েছেন। ছোট বেলা থেকে স্বপ্ন দেখেছেন নিজের ভাবনাগুলি সৃজনশীল মাধ্যমে মানুষের কাছে পৌছাবেন। তখন থেকেই লেখালেখির হাতেখড়ি। বর্তমানে মঞ্চ, টিভি, চলচ্চিত্র, তথ্যচিত্র ও বিজ্ঞাপনচিত্রে নির্দেশনা’র কাজ করে যাচ্ছেন নিয়মিত। তার নির্দেশিত মঞ্চনাটক সময়ের প্রয়োজনে, তত্র পোড়ে যত্র দগ্ধ ও যোজনগন্ধা মায়া দর্শক নন্দিত হয়েছেন। মঞ্চে তিনি আলোক পরিকল্পনা আর মঞ্চ সজ্জা করেও সুনাম অর্জন করেছেন। মানুষের সমতা আর সবুজ পৃথিবীর স্বপ্ন দেখেন ইমরান খান, আর সে কথাগুলিই তিনি বলতে চান তার কাজের মাধ্যমে। থিয়েটারের কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০১৪ ।