
Members
১৯৯১ সাল থেকে থিয়েটারে যুক্ত আছেন একজন অভিনেতা-পরিচালক-ডিজাইনার হিসেবে। পরিচালক হিসেবে নাটক নির্মাণ করেছেন খনা; দি ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া; জতুগৃহ; মধুশিকারী; ক্রাচের কর্নেল; সখী রংগমালা এবং ইংল্যান্ড এর থিয়েটার ফোকস এর টেল অফ টু ফ্রেন্ডস ও যমুনা নাটক। হায়দার বটতলার ফাউন্ডার মেম্বার এবং বর্তমানে প্রধান নির্বাহী। পেশাগত জীবনে তিনি মিডিয়ায় কর্মরত। একুশে টিভি তে নির্বাহী প্রযোজক; দীপ্ত টেলিভিশনের ডেপুটি হেড অফ প্রোগ্রাম; দুরন্ত টেলিভিশন এর হেড অফ প্রোগ্রাম; সিসিমপুরের হেড অফ লাইভ একশন ডিরেক্টর; বিবিসি মিডিয়া একশন এর প্রযোজক এবং বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম বংগ এর হেড অফ কন্টেন্ট হিসেবে কর্মরত আছেন। উনি বাংলা সিনেমার প্রযোজক হিসেবে ঢাকা এট্যাক ও অন্তর্জাল সিনেমা নির্মাণ এ ছিলেন।