
Members
বটতলার নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নাজিফা তাসনিম খানম তিশা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এ সম্পাদনা বিভাগে কর্মরত। নাটক লেখার প্রচেষ্টায় জাত দুটি অনুনাটক তামাশানগর মডেল থানা ও আধা কেজি চাল পথে এবং নেটে প্রদর্শনী করেছে বটতলা। ‘সময়ের প্রয়োজনে’র নাট্যরূপ মঞ্চস্থ হয়েছে অ্যাক্টরস স্টুডিওর প্রযোজনা হিসেবে।