
Members
শেউঁতি শাহগুফতা বটতলার পরিচালক, উন্নয়নের দায়িত্বে আছেন। তিলোত্তমা ঢাকাতেই জন্ম ও বেড়ে ওঠা। ১৫ বছর ধরে বটতলার হয়ে মঞ্চে কাজ করছেন। ছোটবেলা থেকেই যেকোন ভীড়ে তাকে আলাদা করে চেনা যেতো জোরদার কণ্ঠ দিয়ে। তারই ধারাবাহিকতায় ১৫ বছরের অধিক সময় ধরে বিজ্ঞাপন, ওভিসি, আইভিআর প্রামান্যচিত্রে বাংলায় ও ইংরেজীতে শোনা যায় তার কণ্ঠ। ইংরেজী ভাষায় স্নাতকোত্তর শেষ করেছেন, চাকরি করছেন বেসরকারি এক টিভি চ্যানেলে। বটতলার হয়ে মঞ্চে খনা, দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া, মধু শিকারি, বন্যথেরিয়াম,আর নয় চুপ থাকা এবং পথে জতুগৃহ, সুন্দরবন গাঁথা, আবার ফাল্গুন- এ নিজের ছাপ রেখেছেন। যেকোন অন্যায়-অবিচার-অনিয়মের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার কণ্ঠে থাকেন ও থাকতে চান এই মঞ্চ-কণ্ঠের মানুষটি। থিয়েটারে কাজের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন এথিক তারুণ্য সম্মাননা ২০২৪।