
Members
বটতলার নির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন মাহবুব মাসুম। জন্ম ৫ এপ্রিল ১৯৮৮, কুমিল্লায়। বিএসসি করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। কর্ম জীবনে তিনি একজন মোশন গ্রাফিক ডিজাইনার। বর্তমানে সিনিয়র মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যুক্ত আছেন বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেড এর টিন ড্রাম এ। ডিজাইন করেন অডিও-ভিজ্যুয়াল মিডিয়া, সোসাল মিডিয়ার এমনকি থিয়েটারের প্রচারের জন্য। তার চিন্তা এবং সৃষ্টিশীল কর্মে বটতলার কর্মে এসেছে ভিন্নতা। অভিনয় করেছেন- বৌ-বসন্তি, হাফ আখড়াই, ক্রাচের কর্নেল, মধু শিকারী, খনা, বন্যথেরিয়াম, তুমি বাংলাদেশ, রাইজ অ্যান্ড শাইন, সখী রঙ্গমালাসহ আরও বেশ কিছু নাটকে। একজন সংগঠক, অভিনেতা, সৃষ্টিশীল এবং পরিশ্রমী মাহবুব মাসুম কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন এথিক তারুণ্য সম্মাননা ২০২৩ ও নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২৪।